বিশ্বকাপে শাহি-বুমরাহের নতুন রেকর্ড, সর্বোচ্চ উইকেটশিকারীর দৌঁড়ে এগিয়ে কে?

19th November 2023 9:14 pm Country News
 বিশ্বকাপে শাহি-বুমরাহের নতুন রেকর্ড, সর্বোচ্চ উইকেটশিকারীর দৌঁড়ে এগিয়ে কে?


ভারতীয় দলের ব্যাটিং গভীরতা বরাবরই বেশি। কিন্তু বিগত কয়েক বছরে সেই ধারাকে পাল্টে দিয়েছেন শামি-বুমরাহ-সিরাজরা। চলতি বিশ্বকাপে ভারতীয় বোলারদের আসামান্যন পারফরম্যান্স। শামি ইতিমধ্যেই একাধিক রেকর্ড সৃষ্টি করেছেন। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট থেকে এক ম্যাচে সাত উইকেট, একাধিক মাইলফলক ষামির নামের পাশে।ফাইনালের মঞ্চে আরও একটি রেকর্ড গড়লেন শামি-বুমরাহ জুটি। এই প্রথমবার বিশ্বকাপে দুই ভারতীয় বোলারই ২০ উইকেট পেলেন। শামি আগেই ২০ উইকেট পেয়েছিলেন, এই ম্যাচে দুই শুরুতেই পেয়ে ২০ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন বুমরাহওরানতাড়া করতে নেমে দ্বিতীয় ওভারে উইকেট হারায় অস্ট্রেলিয়া। দলীয় ১৬ রানে ভারতকে প্রথম সাফল্য এনে দেন শামি। ৩ বলে ৭ রান করে কোহলির ক্যাচ হয়ে ফিরে যান ডেভিড ওয়ার্নার। পঞ্চম ওভারে দ্বিতীয় আঘাত হানেন জসপ্রীত বুমরাহ। ১৫ বলে ১৫ রান করা মিচেল মার্শকে ফেরান, এটা ছিল তাঁর চলতি ম্যাচে প্রথম উইকেট। সপ্তম ওভারের শেষ বলে ফের আঘাত হানেন বুমরাহ। স্টিভ স্মিথকে ফেরান এলবিতে। ৯ বলে ৪ রান করে যান স্মিথ।এরআগে কখনও এক বিশ্বকাপে দু‌ই ভারতীয় বোলার ২০টি করে উইকেট সংগ্রহ করতে পারেননি। চলতি বিশ্বকাপে ১১টি ম্যাচই খেলেছেন বুমরাহ। অন্যদিকে শামি খেলেছেন সাতটি ম্যাচ।এই বিশ্বকাপে শামি তার থেকে বেশ কিছুটা পরে খেলা শুরু করেছেন। কিন্তু তারপর এই উইকেট শিকারের দিক দিয়ে তাকে টপকে গিয়েছেন বাংলার হয়ে খেলা এই পেসার। শামির এই নিয়ে তৃতীয় বার বিশ্বকাপ খেললেন।২৪ উইকেট ‌নিয়ে তিনিই চলতি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারীর দৌড়ে এক নম্বরে রয়েছে‌ন। ND vs AUS World Cup Final 2023:অর্ধশতরানে গড়লেন একাধিক নজির, স্ত্রী-র সামনেই লজ্জার রেকর্ড রাহুলের বুমরাহ এর আগে কেবলমাত্র একটি ওডিআই বিশ্বকাপ খেলেছেন। কিন্তু সেখানে তিনি ২০ উইকেটের গন্ডি ছুঁতে পারেননি। তবে এবার ফাইনালে দ্রুত ২ উইকেটে নিয়ে তিনি সেই কাজটা করে ফেলেছেন।


 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।