বিশ্বকাপের মাঝেই শ্রেয়সের সঙ্গে দিওয়ালি পার্টি ডিনার ডেট কে এই রহস্যময়ী?

17th November 2023 8:00 pm Country News
 বিশ্বকাপের মাঝেই শ্রেয়সের সঙ্গে দিওয়ালি পার্টি ডিনার ডেট কে এই রহস্যময়ী?


বিশ্বকাপে (ICC World Cup 2023) দুরন্ত পারফরম্যান্স। টানা দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন। ৫০০র বেশি রান করেছেন। তাঁর ব্যাটিং ভরসা দিচ্ছে ভারতীয় দলের মিডল অর্ডারকে। মাঠের বাইরে উড়িয়ে দিয়েছেন যাবতীয় সমালোচনা। সবমিলিয়ে, স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার (Shreyas Iyer )।তবে দুরন্ত পারফরম্যান্সের নেপথ্যে কে? স্বপ্নের রাজকন্যা জীবনে আসার পরেই কি পালটে গেল কেকেআর অধিনায়কের ব্যাটিং? নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে সেই প্রশ্নই। কেন আচমকা এমন গুঞ্জন নেটপাড়ায়? নেপথ্যে রয়েছে বেশ কিছু ছবি আর ভিডিও। সাম্প্রতিক কালে বেশ কয়েকবার এক তরুণীর সঙ্গে দেখা গিয়েছিল শ্রেয়সকে। একসঙ্গে পার্টি করা থেকে শুরু করে রেস্তরাঁয় খেতে যাওয়া- সবসময়ে শ্রেয়সের সঙ্গে দেখা গিয়েছে এই রহস্যময়ীকে। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে গ্যালারিতে বসে শ্রেয়সের হয়ে গলা ফাটাতেও দেখা গিয়েছে তাঁকে। 'সেলফিশ' তকমা থেকে 'বিরাট বন্দনা'! পালটি খেয়ে ব্যাপক ট্রোল হলেন মহম্মদ হাফিজ ভারতীয় ক্রিকেটের অন্দরমহলেও ঢুকে পড়েছেন এই তরুণী। বিশ্বকাপের ম্যাচ চলাকালীন ঋতিকা সচদেবদের সঙ্গে বসে খেলা দেখেন তিনি। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী ও বান্ধবীরা সাধারণত একসঙ্গে বসেই খেলা দেখেন। সেই দলের মধ্যে দেখা গিয়েছে শ্রেয়সের এই রহস্যজনক বান্ধবীকে। এছাড়া ভারতীয় দলের দিওয়ালি পার্টিতেও ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। শ্রেয়সের সঙ্গেই পার্টিতে এসেছিলেন। একই রঙের পোশাক ছিল তাঁদের পরণে। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই যুগলের ভিডিও। কে এই রহস্যময়ী? ইনস্টাগ্রাম থেকে জানা গিয়েছে, তরুণীর নাম তৃষা কুলকার্নি। ভারতীয় তারকার সঙ্গে বেশ ঘনিষ্ঠ তিনি। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন কেকেআর অধিনায়ক। এমনকি শ্রেয়সের বোন শ্রেষ্ঠাও ফলো করেন তৃষাকে। ভারতীয় দলের আরেক তারকা শার্দূল ঠাকুর শ্রেয়সের ঘনিষ্ঠ বন্ধু। সস্ত্রীক শার্দূলের সঙ্গে ডিনার ডেটেও দেখা গিয়েছে তৃষা ও শ্রেয়সকে। তবে সোশাল মিডিয়া থেকে তৃষার বিস্তারিত পরিচয় মেলেনি। এমন পরিস্থিতিতে নেটদুনিয়ার প্রশ্ন, তাহলে কি তৃষার সঙ্গেই গাঁটছড়া বাঁধবেন শ্রেয়স?

 

 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।