এখন স্কুল সিলেবাসে রোহিত শর্মা দেখুন বইয়ের পাতায় ভারতীয় অধিনায়ককে

17th November 2023 7:53 pm Country News
এখন স্কুল সিলেবাসে রোহিত শর্মা দেখুন বইয়ের পাতায় ভারতীয় অধিনায়ককে


আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনালের আগে একটি সাধারণ জ্ঞানের বইয়ের ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে একটি অধ্যায় সম্পূর্ণ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে উত্‍সর্গ করা হয়েছে।শেষ ম্যাচে রোহিত শর্মার ২৯ বলে ৪৭ রানের ইনিংস ভারতকে ৪ উইকেটে ৩৯৭ রানের পাহাড় গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ৭০ রানে নিউজিল্যান্ডকে হারায়। মহম্মদ শামি তাঁর সেরা বোলিং পরিসংখ্যানে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে রেকর্ড করেন। এছাড়া বিশ্বকাপে প্রথম থেকেই নিজের দারুণ ফর্ম ধরে রেখেছেন রোহিত। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়ে তিনি ক্রিস গেইলের সবচেয়ে বেশী ছক্কার রেকর্ড ভেঙে দেন। রোহিতের সঙ্গে ওপেনার শুভমনও ভালো খেলেছেন। বিরাট, কে এল রাহুল, শ্রেয়স সবাই দারুণ ব্যাটিং করেছেন এবং বোলিংয়ে আগুন ঝরাচ্ছেন শামি, সিরাজ এবং বুমরাহ। ICC ODI World Cup 2023: বিশ্বকাপ ফাইনালের আগে 'এয়ার শো' ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ দলের।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।