ক্রিকেট টিম গড়ে তোলার কথা ঘোষণা করলেন রাজ্যপাল নাম রাখলেন গভর্নরস সেঞ্চুরি গ্রুপ

6th November 2023 8:06 pm Country News
ক্রিকেট টিম গড়ে তোলার কথা ঘোষণা করলেন রাজ্যপাল নাম রাখলেন গভর্নরস সেঞ্চুরি গ্রুপ


রাজ্যপাল সিভি আনন্দ বোস নানাবিধ কাজ করছেন। কখনও পিস রুম খুলছেন, আবার কখনও ছাত্রছাত্রীদের নিয়ে খুলেছেন আমনে-সামনে। দুর্গারত্ন ছিল তাঁর সাম্প্রতিক সংযোজন। তবে এবার তিনি সবকিছুকে ছাপিয়ে গেলেন। আজ, রবিবার ইডেন গার্ডেন্সে চলে ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ম্যাচ। যা দেখতে ভিড় উপচে পড়েছে ক্রিকেটের নন্দনকাননে।বিরাট কোহলির সেঞ্চুরি দেখে যখন দেশবাসী মুগ্ধ তখন রাজ্যপাল ক্রিকেট টিম গড়ে তোলার কথা ঘোষণা করলেন রাজভবন থেকে। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।বিষয়টি ঠিক কেমন হবে?‌ রাজ্যপালের এই ক্রিকেট টিম কিন্তু অভিনব। কারণ বাচ্চাদের নিয়ে ক্রিকেট দল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ, রবিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস ঘোষণা করেন 'গভর্নরস সেঞ্চুরি গ্রুপ'। এটিই তাঁর ক্রিকেট টিমের নাম। এখানে প্রতিভাবান ১০০ জন শিশু ক্রিকেটারকে চিহ্নিত করা হবে। আর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্কুলগুলি তাদের প্রতিভাবান ক্রিকেটার চিহ্নিত করে তালিকা তৈরি করবে। পরে গ্র্যান্ড জুরি তাদের মধ্যে থেকে ফাইনাল বাছাই করবে। রাজভবন কোচ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে। এই সেঞ্চুরি গ্রুপের সদস্যদের গ্রুমিং করবে রাজভবন।কোথায় ঠিক প্রশিক্ষণ হবে?‌এদিকে কলকাতা, দার্জিলিং ও ব্যারাকপুরের রাজভবন ক্যাম্পাসে এই শিশু ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়া হবে। তার সঙ্গে থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা। একই ধরনের উদ্যোগ চালু করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও। আজ, রবিবার ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচ চলাকালীন এমন ঘোষণা বেশ তাত্‍পর্যপূর্ণ। তবে এখানেও রাজ্যপালের সমান্তরাল কাজ করার অভিপ্রায় দেখতে পাওয়া যাচ্ছে। এই ম্যাচের টিকিট শনিবার রাজ্যপাল ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। তারপর জনতা স্টেডিয়াম নাম দিয়ে রাজভবনের লনে জায়ান্ট স্ক্রিনে লাগান তিনি। ম্যাচ দেখার ব্যবস্থা করে রাজ্যপাল টিম গড়ার কথা ঘোষণা করলেন। যা সবাইকে চমকে দিয়েছে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।