পাক ক্রিকেটারকে দুষলেন নিজের দেশেরই এক ক্রিকেটার।

29th October 2023 10:36 pm Sport
পাক ক্রিকেটারকে দুষলেন নিজের দেশেরই  এক ক্রিকেটার।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টান টান ম্যাচ হেরেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন মাথায় চোট পান পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। তিনি আর খেলেননি। কনকাশন পরিবর্ত হিসাবে নামেন উসামা মীর। শাদাবের এই চোট নিয়ে কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার উমর গুল। তাঁর মতে, চোটের নাটক করে পালিয়ে গিয়েছেন শাদাব।

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর একটি টেলিভিশন শোয়ে গুল বলেন, ‘‘শাদাবের এতটাও চোট লাগেনি যে ও খেলতে পারত না। চোটের নাটক করে ও পালিয়ে গিয়েছিল। ম্যাচের চাপ নিতে পারছিল না শাদাব। সেই কারণে ও পালিয়ে গিয়েছিল।’’

কিন্তু কেন এই অভিযোগ করেছেন গুল? শাদাবের চোটের পরের কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। গুল বলেন, ‘‘আমরা চাই না কোনও ক্রিকেটার মাঠে চোট পাক। কিন্তু শাদাব চোট পাওয়ার পরে মাঠ ছেড়ে উঠে গেল। ফিজিয়ো ওকে পরীক্ষা করে দেখল। তার কিছু ক্ষণ পরে আবার ও নেমে এল। ডাগ আউটে সবার সঙ্গে কথা বলে আবার উঠে গেল। তার পরে ওর পরিবর্ত নেওয়া হল। এর থেকেই সন্দেহ বাড়ছে।’

পরেও ডাগ আউটে শাদাবকে দেখা গিয়েছে। সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন গুল। তিনি বলেন, ‘‘পাকিস্তান যখন ভাল খেলছিল তখন ডাগ আউটে বসে শাদাব হাততালি দিচ্ছিল। বাকিদের সঙ্গে চিৎকার করছিল। তার মানে ওর এতটাও চোট লাগেনি। ও নাটক করেছে।’’

শাদাবের পরিবর্ত হিসাবে নামা মীর ২টি উইকেট নিয়ে খেলায় পাকিস্তানকে ফিরিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত চাপ ধরে রাখতে পারেননি তাঁরা। ১ উইকেটে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।