ভারতে হাজির ভিভোর নতুন ৫জি ফোন,

24th October 2023 8:41 am Entertainment
ভারতে হাজির ভিভোর নতুন ৫জি ফোন,


ভিভো ওয়াই২০০ (Vivo Y200 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম। এছাড়াও এই ফোনে রয়েছে Extended RAM ফিচার। অর্থাৎ র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব ভার্চুয়াল ভাবে, ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের মাধ্যমে। দুটো রঙে লঞ্চ হয়েছে ভিভোর (Vivo Y Series) এই ফোন। এখানে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। ভিভো ওয়াই২০০ ফোনে একটি ৬৪ মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল ভিভো ওয়াই১০০ ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০। 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। Jungle Green এবং Desert Gold- এই দুই রঙে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ ফোন। কেনা যাবে ভিভো ইন্ডিয়ার ই-স্টোর, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট রিটেল স্টোর থেকে। 

 

এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট। এছাড়া এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড Funtouch OS 13- এর সাহায্যে। 

ভিভো ওয়াই সিরিজের এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে রয়েছে HDR10+ সাপোর্ট। এটি একটি কার্ভড ডিসপ্লে। 

এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত) এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। একাধিক ক্যামেরা মোড রয়েছে এই ফোনের ক্যামেরা মডিউলে।

অথেনটিফিকেশনের জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এই ফোন IP54 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় ফোন নষ্ট হবে না। 

এই ৫জি ফোনে রয়েছে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ফোনের ওজন প্রায় ১৯০ গ্রাম। ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.২ সাপোর্ট রয়েছে এই ফোনে।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।