বিশ্বকাপে নেদারল্যান্ডসের জয়ে বড় সুবিধা হল তিনটি দলের, কাদের?

18th October 2023 7:54 pm Sport
বিশ্বকাপে নেদারল্যান্ডসের জয়ে বড় সুবিধা হল তিনটি দলের, কাদের?


মঙ্গলবার বিশ্বকাপে দ্বিতীয় অঘটন ঘটিয়েছে নেদারল্যান্ডস। হারিয়ে দিয়েছে প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকাকে। নেদারল্যান্ডসের জয়ের ফলে হাঁফ ছেড়ে বেঁচেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং পাকিস্তান। প্রতিযোগিতার সেমিফাইনালে তাদের ওঠার সম্ভাবনা বেড়ে গিয়েছে।

 

দক্ষিণ আফ্রিকার হারের ফলে চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারত এবং নিউ জ়িল্যান্ডই একমাত্র দল যারা কোনও ম্যাচে হারেনি। ফলে শেষ চারে ওঠার ব্যাপারেও এই দুই দল বাকিদের থেকে এগিয়ে। আফগানিস্তানের কাছে ইংল্যান্ডের হারের পরে বাকি দলগুলির কাছে শেষ চারে ওঠার লড়াই জমে গিয়েছে।

 

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা জিতলে তাদেরও জয়ের হ্যাটট্রিক হত। ফলে ভারত এবং নিউ জ়িল্যান্ডের পাশাপাশি তারাও সেমিফাইনালে ওঠার ব্যাপারে দাবিদার থাকত। কিন্তু প্রোটিয়াদের হারে বাকি বড় দলগুলি স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে। বিশেষত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং পাকিস্তান, যাদের শুরুটা ভাল হয়নি।

 

অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে তিনটি ম্যাচের দু’টিতেই হেরেছে। দক্ষিণ আফ্রিকার হারের ফলে এই দুই দলেরই সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নিজেদের হাতে রয়েছে। দু’দলই সেমিফাইনালে উঠতে পারে। একই কথা বলা যায় পাকিস্তানের ক্ষেত্রেও। ভারতের কাছে হারের পরেও তাদের অবস্থার বদল হচ্ছে না খুব একটা।

 

ইংল্যান্ডের এখনও খেলা বাকি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে। অস্ট্রেলিয়া খেলবে পাকিস্তান, নিউ জ়‌িল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে। অন্য দিকে, পাকিস্তানের খেলা বাকি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। ফলে বড় দলগুলির মুখোমুখি সাক্ষাতে অনেক নাটকই দেখা যেতে চলেছে আগামী দিনে।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।