আততায়ীর হামলায় হারিয়েছেন চোখ, সেই ভয়ংকর হামলা নিয়ে বই লিখলেন রুশদি

12th October 2023 10:37 pm Entertainment
আততায়ীর হামলায় হারিয়েছেন চোখ, সেই ভয়ংকর হামলা নিয়ে বই লিখলেন রুশদি


গত বছরের আগস্ট মাসে গোটা বিশ্ব শিউরে উঠেছিল তাঁর উপরে হওয়া হামলার ভিডিও দেখে। ভারতীয় বংশোদ্ভূত প্রবীণ সাহিত্যিক সলমন রুশদির উপরে ঝাঁপিয়ে পড়ে আততায়ী। ছুরিবিদ্ধ হয়েছিলেন ভুবনখ্যাত সাহিত্যিক।ভেন্টিলেশনে ছিলেন। পরে সুস্থ হয়ে ছাড়া পেলেও এক চোখের দৃষ্টি হারিয়েছেন বিশ্বখ্যাত সাহিত্যিক। নিজের সেই দুঃসহ স্মৃতির আখ্যানই লিখে ফেলেছেন তিনি। যা প্রকাশিত হবে আগামী বছর। কিন্তু বইটির মলাট প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে।

 

২৫৬ পাতার ওই বইয়ের নাম ‘নাইফ: মেডিটেশনস আফটার অ্যান অ্যাটেম্পটেড মার্ডার’। প্রকাশিত হবে ২০২৪ সালের ১৬ এপ্রিল। পেঙ্গুইন র‍্যান্ডম হাউসের তরফে রুশদির যে বিবৃতি পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে, ”এই বইটা লেখা আমার জন্য জরুরি ছিল। যা ঘটেছে সেই হিংসার উত্তর শিল্পের মাধ্যমে দেওয়া দরকার ছিল।”

 

বইটির প্রচ্ছদ এর মধ্যেই সকলের নজর কেড়েছে। ইংরেজিতে নাইফ শব্দটিতে পাঁচটি অক্ষর রয়েছে। এর ঠিক মাঝখানে রয়েছে আই। সেটিকে প্রকাশ করতে ঠিক কাগজ ছুরি দিয়ে ফালা ফালা করলে যে আকৃতি ফুটে ওঠে সেটিকে ফুটিয়েছেন প্রচ্ছদশিল্পী। একেবারেই মিনিমালিস্টিক এই প্রচ্ছদ রুশদির উপরে হওয়া হামলাকে নিপুণ ভাবে ফুটিয়েছে। প্রচ্ছদের চমৎকারিত্ব বইটির প্রতি সকলের আকর্ষণ আরও বাড়িয়েছে।

 

নিউ ইয়র্কের (New York) চাউটাউকুয়া ইন্সটিটিউশনে ভাষণ দিতে গিয়েছিলেন রুশদি (Salman Rushdie)। মঞ্চে আসতেই তাঁর দিকে তেড়ে যায় এক ব্যক্তি। এই অতর্কিত আক্রমণে স্তম্ভিত হয়ে যান সকলেই। অত্যন্ত দ্রুততার সঙ্গে রুশদিকে উপর্যুপরি ছুরির আঘাত করে ওই ব্যক্তি। তাঁকে কিল-চড়ও মারে হামলাকারী।





Others News

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’

প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও ভালো সাড়া, ২ কোটির ঘরে ‘দ্য বেঙ্গল ফাইলস’


দ্য বেঙ্গল ফাইলস' বক্স অফিস কালেকশন: দ্বিতীয় দিনে সামান্য উন্নতি, ২ কোটির বেশি আয় করল বিবেক অগ্নিহোত্রীর ছবি

বিবেক অগ্নিহোত্রীর বহুল আলোচিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। প্রথম দিনে ছবিটি মাঝারি ব্যবসা করলেও, দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার বক্স অফিসে সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, ছবিটি শনিবার ২ কোটিরও বেশি আয় করেছে।

শুক্রবার ছবিটির আয় প্রায় ১.৮ কোটি টাকার কাছাকাছি ছিল। শনিবার ছুটির দিন হওয়ায় দর্শক সংখ্যা কিছুটা বেড়েছে, ফলে আয় ২ কোটির বেশি পৌঁছেছে। তবে আগামী কয়েকদিনের আয় নির্ধারণ করবে ছবিটি লম্বা দৌড়ে কতটা এগোতে পারবে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই নানা বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া কেমন হয় এবং এটি বক্স অফিসে কেমন রেসপন্স ধরে রাখতে পারে।