চন্দ্রযান ৩ অতীত, এবার হবে চন্দ্রযান ৪

11th October 2023 6:04 pm Country News
চন্দ্রযান ৩ অতীত, এবার হবে চন্দ্রযান ৪


মহাকাশ  গবেষণায় ভারত যে সকল ক্ষেত্রে সফলতা অর্জন করেছে তার মধ্যে সবচেয়ে বড় সফলতা হলো চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। এই মিশন ভারতকে কেবলমাত্র চাঁদের মাটিতে পৌঁছে দিয়েছে তা নয়, পাশাপাশি এই মিশন ভারতকে চাঁদের দক্ষিণ মেরুর মতো প্রতিকূল এলাকায় পৌঁছে দিয়েছে।এমন সাফল্য একমাত্র ভারতের রয়েছে, যা নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে আলোচনা পর্যালোচনা। তবে ভারত কেবলমাত্র এই মিশনের মধ্য দিয়েই চাঁদে যাওয়ার মিশন শেষ করে দিতে চায় না। বরং খুব তাড়াতাড়ি আসছে নতুন‌ চন্দ্রযান ৪।চন্দ্রযান ৪ মিশনকে এক কথায় বলা হচ্ছে LUPEX অর্থাত্‍ লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন। তবে এই মিশনে কেবলমাত্র ভারত একা অংশগ্রহণ করবে না। বরং ভারতের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রেখে এই মিশনে অংশগ্রহণ করবে জাপান। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।