শাহরুখের বাড়ির ভাড়াটে হবেন? মাত্র এই কটা টাকা খরচ করলেই সেই সুযোগ হাতের মুঠোয় কোথায় কীভাবে?

22nd June 2024 8:53 pm Country News
শাহরুখের বাড়ির ভাড়াটে হবেন? মাত্র এই কটা টাকা খরচ করলেই সেই সুযোগ হাতের মুঠোয় কোথায় কীভাবে?


শাহরুখ খানকে যে বলিউডের 'বাদশা' বলা হয় তা বলিপ্রেমী মাত্রেই জানেন। বাকি বলি- অভিনেতাদের তুলনায় তাঁর দুরন্ত অভিনয়‌ কিংবা‌ শুধু তাঁর বাদশাহচিত মেজাজের জন্য এহেন নামকরণ,‌ ব্যাপারটা কিন্তু এমন নয়। শাহরুখের সম্পত্তির দিকে তাকালে এই 'বাদশা' নামকরণের সার্থকতা আরও টের পাওয়া যাবে।মুম্বইয়ে তাঁর প্রাসাদপম বাড়ি 'মন্নত' ছাড়াও ইংল্যান্ড ও আমেরিকায় ঝাঁ চকচকে আরও দুটি বাড়ি রয়েছে তাঁর। সেই বাড়ির আয়তন যা তাই সেগুলিকে বাড়ি না বলে ম্যানসন বলাই ভাল। আমেরিকার লস এঞ্জেলসে তাঁর সেই 'ম্যানসন' এবার ভাড়া দিচ্ছেন শাহরুখ! তা হবেন না‌কি 'কিং খান'-এর ভাড়াটে?তা এই বাড়িটি ঠিক কোথায়? এর মধ্যে কী কী সুব্যবস্থা রয়েছে? ভাড়াই বা ঠিক কত? চলুন, জেনে নেওয়া যাক!শাহরুখের এই বিলাসবহুল বাড়িটি রয়েছে আমেরিকার বেভারলি হিলস্-এ। অর্থাৎ খাস হলিউড পাড়ায়! এই বিলাসবহুল বাড়িটি আদতে শাহরুখের ছুটি কাটানোর জায়গা। শতাব্দী প্রাচীন বহুমূল্য জিনিসের পাশাপাশি চোখধাঁধানো নানান আধুনিক, দুর্মূল্য জিনিসপত্রে ঠাসা এই 'বাদশাহী ভবন'। বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আভিজাত্য ও রুচির ছাপ। শাহরুখের পছন্দ যে বেশ উঁচু তা এই বাড়ির দিকে এক ঝলক দেখলেই দিব্যি টের পাওয়া যায়।তা এই 'ম্যানসন'-এর অন্দরে কী কী রয়েছে? ৬টি বিরাট শোওয়ার ঘর থাকার পাশাপাশি প্রত্যকটি ঘরের সঙ্গে লাগোয়া জাকুজি রয়েছে। ব্যক্তিগত কাবানাস রয়েছে। অর্থাৎ আরাম করার, বিশ্রাম নেওয়া এবং স্নানঘরেও অভাব হবে না বিলাসিতার। এছাড়াও বাড়ির ঠিক মাঝখানে রয়েছে একটি বিরাট সুইমিং পুল। ভুলে গেলে চলবে না এই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকা আস্ত একটি টেনিস কোর্টের কথা! অর্থাৎ সুইমিং পুলে সাঁতার কাটার আগে যদি একটু ইচ্ছে হয়, গা ঘামিয়ে নিতে সোজা কোর্টে গিয়ে হাজির হয়ে গেলেন।এবার একটু উঁকি মারা যাক এই বিলাসবহুল বাড়িটির অন্দরসজ্জায়। গোটা বাড়িটি শৈল্পিক ও আধুনিকতার সঠিক মেলবন্ধন। বাড়ির বৈঠকখানা জুড়ে বেইজ রঙের বিভিন্ন মাপের সোফা ছাড়াও রয়েছে উষ্ণ আঁচে গা গরম করার জন্য ফায়ারপ্লেস। রয়েছে দেওয়াল জুড়ে থাকা একটি নয়নাভিরাম পেইন্টি‍শুধু তাই নয় বই পড়তে ইচ্ছা করলে সামনে রাখা বিশ্ব সাহিত্যে ঠাসা বইয়ের আলমারি থেকে তুলে নিতে পারেন নিজের মন পছন্দ বইটি। শাহরুখ নিজেও কিন্তু আমেরিকায় গেলে বহুবার নিজের পরিবারের সঙ্গে এই বাড়িতে রাত কাটিয়েছেন। ২০১৭ সালে এই বাড়ির কথা বলতে গিয়ে বাদশা বলেছিলেন এই বাড়ির মত আর জায়গা হয় না। এবার সবথেকে গুরুত্বপূর্ণ কথায় আসা যাক তা হলো বাড়ি ভাড়া প্রতিদিনের জন্য মাত্র ২ লক্ষ টাকা বাড়ি ভাড়া ধার্য করেছেন শাহরুখ অর্থাৎ যদি একটি গোটা দিন আপনি এই বাড়ি ভাড়া নেন তাহলে আপনাকে গুনতে হবে বেশি না মাত্র দুই লক্ষ টাকা। তবে সেই টাকা নিতে স্বয়ং শাহরুখ আসবে কিনা সে কথা জানা নেই কি ভাবছেন? হবেন শাহরুখ খানের ভাড়াটে?





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।