তেতো খাওয়ার অনেক উপকার, গরমকালে রোজ করলা-নিমপাতা খেতে হয় কেন?

4th April 2024 1:22 pm Country News
তেতো খাওয়ার অনেক উপকার, গরমকালে রোজ করলা-নিমপাতা খেতে হয় কেন?


এককালে তেতো থেকে টক, রোজের পাতে সব থাকত। সে সব দিন আলাদাই ছিল। এখন রান্নার অত সময় নেই, তাই বসে খাওয়ার সময়ও নেই। সকলেই দৌড়োচ্ছেন। ভাত খেলেও এক পদ, বড়জোর দু’পদে খাওয়া। ফলে তেমন ভাবে তেতো, টক রোজের খাবারে থাকে না। এমনিতেই বাড়ির ছোটরা তেতো-বিরোধী হয় অধিকাংশ ক্ষেত্রে। ফলে রকমারি রান্না হলেও তেতো কমই হয়ে থাকে।

 

কিন্তু গ্রীষ্ককালে তেতো খাওয়া প্রয়োজন। রোজের খাবারে না হলেও অন্তত সপ্তাহে চার দিন তেতো খাওয়া দরকার বলেই নিদান দিয়ে থাকেন চিকিৎসকেরা। বাঙালির কাছে তেতো বলতে মূলত উচ্ছে, করলা, নিমপাতা, সজনে ডাঁটা বা ফুল। এ ছাড়াও আছে মেথি, কালমেঘ বা থানকুনি। আছে ব্রাহ্মি আর হেলেংচাও। এ সবের নাম শুনলেই অনেকের চোখে জল, ঠোঁটে বিরক্তি আসে। মাছ-মাংস, মিষ্টি ছেড়ে কে-ই বা তেতো খেতে চায়! কিন্তু তেতোর অনেক গুণ। তা জানলে মন বদলাবে অনেকেরই।

 

কী গুণ আছে তেতোর?

 

প্রায় সারা বছর উচ্ছে পাওয়া যায়। তাতে আছে রকমারি ভিটামিন। আছে নানা প্রকারের অ্যান্টি-অক্সিড্যান্টও। এ ছাড়াও, নিমপাতা এবং উচ্ছেতে আছে প্রদাহনাশক ক্ষমতা। আছে আয়রনও।

 

কিন্তু গ্রীষ্মকালে কেন খেতে হবে?

 

গরমকালে শরীর খারাপ হওয়ার আশঙ্কা বেশি থাকে। এ সময়ে রোগজীবণুর দাপট প্রকট। তেতো খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মূলত সে কারণেই তেতো খেতে বলা হয়। রোজ অল্প পরিমাণ নিমপাতা বা উচ্ছে যদি ভাতের সঙ্গে খাওয়া যায়, তা হলে শরীরের প্রতিরোধশক্তি অনেকটাই বাড়ে।

 

কী ভাবে খাবেন তেতো?

 

রান্নার সময় এখন অধিকাংশের হাতেই বেশ কম। অফিস-সংসার সামলে কোনও মতে হয়তো ডাল-ভাত-মাছের ঝোল বানিয়ে নেন। তবে বাঙালির চিরকালের পছন্দের দু’টি সহজ রেসিপি কিন্তু খাওয়ানোই যায়। নিম-বেগুন ভাজা আর করলার ঝোল। রান্নার সময়ে হাতে মিনিট দশের অতিরিক্ত রাখলেই এই দুই খাবার বানিয়ে নেওয়া যায়। হাতে সময় যদি একেবারেই না থাকে, তবে উচ্ছে সেদ্ধ দিয়ে দিন ভাতের মধ্যেই। গরম ভাতে সামান্য ঘি দিয়ে একটি উচ্ছে সেদ্ধ মেখে খেলেও উপকার পাবেন। আর ছুটির দিনে বিশেষ আয়োজনের জন্য হাতে সময় থাকলে না হয় বানিয়ে নেবেন সজনে, করলা, বেগুন, পেঁপে দিয়ে সুগন্ধি শুক্তো।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।