রগরগে তরকারি বা ট্যালট্যালে ঝোল নয়, ভাতের সঙ্গে খেতে পারেন পটলের তেলঝোল, রইল প্রণালী

30th March 2024 12:08 am Country News
রগরগে তরকারি বা ট্যালট্যালে ঝোল নয়, ভাতের সঙ্গে খেতে পারেন পটলের তেলঝোল, রইল প্রণালী


বৈশাখ এখনও আসেনি। কিন্তু গরমের দারুণ, তপ্ত দিন হাজির হয়েছে। ফুলকপি, কড়াইশুঁটি, বিট, গাজর ছেড়ে বাজার ছেয়ে গিয়েছে পটলে। কিন্তু এই গরমে পটল ভাজা, আলু দিয়ে পটলের তরকারি কিংবা পটলের দোলমা কিছুই খেতে ইচ্ছে করছে না। পটল দিয়ে মাছের পাতলা ঝোল রাঁধতেই পারেন। কিন্তু সেই পদ আবার রুটি দিয়ে খেতে ভাল লাগবে না। ভাত বা রুটি— দুটো দিয়েই খাওয়া যায় এমন একটি পদ হল পটলের তেলঝোল। রাঁধাও সহজ, আবার খুব বেশি সময়ও লাগে না। রইল প্রণালী।

উপকরণ:

 

পটল: ৮-১০টি

 

সর্ষের তেল: ৬ টেবিল চামচ

 

কালো জিরে: আধ চা চামচ

 

গুঁড়ো হলুদ: আধ চা চামচ

 

কাঁচালঙ্কা: ২টি

 

নুন: স্বাদ অনুযায়ী

 

চিনি: সামান্য

 

ময়দা: ১ চা চামচ

 

প্রণালী:

 

১) প্রথমে পটলের খোসা ছাড়িয়ে, লম্বা করে কেটে, ধুয়ে রাখুন।

 

২) কড়াইতে সর্ষের তেল দিন। গরম হলে কালো জিরে ফোড়ন দিন।

 

৩) এ বার কেটে রাখা পটলগুলো দিয়ে হালকা করে ভেজে নিন। সঙ্গে দু'টি কাঁচালঙ্কা দিয়ে দিতে পারেন।

 

৪) এ বার ছোট একটি পাত্রে সামান্য হলুদ মিশিয়ে নিন। পটল ভাজা হলে সেই মিশ্রণ পটলের মধ্যে দিয়ে দিন। নুন, চিনি দিয়ে নাড়তে থাকুন।

 

৫) ভাল করে কষিয়ে নিয়ে গরম জল ঢেলে দিন। ঝোল যদি একটু ঘন করতে চান, তা হলে গরম জল দেওয়ার আগে সামান্য একটু ময়দা গুলে দিয়ে দিতে পারেন।

 

৬) আরও কিছু ক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।