যত ইচ্ছা খান, অম্বলের ভয় নেই! ইফতারের জন্য নতুন একটি পদ শেখালেন শিল্পা

30th March 2024 12:05 am Country News
যত ইচ্ছা খান, অম্বলের ভয় নেই! ইফতারের জন্য নতুন একটি পদ শেখালেন শিল্পা


পর্দায় না থেকেও কী ভাবে সারা ক্ষণ চর্চায় থাকা যায়, সেটা বোধ হয় সবচেয়ে ভাল জানেন শিল্পা শেট্টি। বলিপাড়ার অন্যতম ফিটনেস আইকন তিনি। শরীরস্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন। খাওয়াদাওয়া থেকে শরীরচর্চা— সব কিছুই নিয়ম মেনে করেন। তবে শুধু যে নিজেকে ফিট রাখতে ব্যস্ত থাকেন শিল্পা, তা কিন্তু নয়। মাঝেমাঝেই অনুরাগীদেরও ফিট থাকার নানা পরামর্শ দিয়ে থাকেন সমাজমাধ্যমে। কখনও নতুন যোগাসন শেখান, আবার কখনও তাঁর পছন্দের স্যালাডের রেসিপির কথা জানান। তবে এখন রমজান মাস চলছে। সারা দিন উপোস করে থাকার পর ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। আবার সুস্বাদুও হওয়া চাই। সে কথা মাথায় রেখেই শিল্পা সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি কবাবের রেসিপির হদিস দিয়েছেন। কী ভাবে বানাবেন?

 

উপকরণ:

 

ছোলার ডাল: এক কাপ

 

বাঁধাকপি কুচি: ২ কাপ

 

কাঁচালঙ্কা: ২টি

 

পুদিনা পাতা: ৪টি

 

গরম মশলা: আধ চা চামচ

 

মাখন: ৩ চামচ

 

নুন: পরিমাণমতো

 

প্রণালী:

 

কড়াইয়ে মাখন গলিয়ে সারা রাত ভেজানো ছোলার ডাল দিয়ে নাড়াচাড়া করুন।

 

কিছু ক্ষণ পর ডালের মধ্যেই একে একে দিয়ে দিন বাঁধাকপি কুচি, কাঁচালঙ্কা, আদাকুচি। ভাল করে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন।

 

ঠান্ডা হয়ে এলে মিক্সিতে ঘুরিয়ে নিন। এই ঘন মিশ্রণটিতে আলু সেদ্ধ, চাট মশলা আর নুন মিশিয়ে কবাবের আকারে গড়ে নিন।

 

কড়াই গরম করে তাতে অল্প মাখন অথবা তেল ঢেলে ভাল করে কবাবগুলি সেঁকে নিলেই তৈরি স্বাস্থ্যকর এবং সুস্বাদু ইফতারি পদ।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।