মেয়েকে ২৫০ কোটির বাংলো উপহার রণবীর আলিয়ার বলিপাড়ার সবথেকে ধনী স্টার কিড

29th March 2024 6:57 pm Country News
 মেয়েকে ২৫০ কোটির বাংলো উপহার রণবীর আলিয়ার বলিপাড়ার সবথেকে ধনী স্টার কিড


বলিউডের  কনিষ্ঠতম ধনী স্টার কিড হতে চলেছে রাহা (Raha)। জন্মের পর থেকে রনবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাটের (Alia Bhatt) একমাত্র কন্যা রাহা হয়ে উঠেছে পাপারাৎজির কেন্দ্রবিন্দু। ছবি তোলার অনুমতি না মেলায় মুম্বইয়ের ছবি শিকারিরা একরত্তির ছবি তুলতেন না ঠিকই কিন্তু অভিনেতা-অভিনেত্রী মেয়ের মুখ প্রকাশ্যে আনার পর থেকে পাপারাৎজিকে আর কে আটকায়।খুদে রাহার মিষ্টি মুখের ছবিতে মন গলে আসমুদ্র নেটবাসীর। জানা যাচ্ছে, রণবীর কাপুর এবং আলিয়া ভাট বান্দ্রা মুম্বইয়ে তাঁদের নির্মীয়মাণ বাংলোটি মেয়ে রাহার (Raha) নামে লিখে দিতে চলেছেন। কয়েক শো কোটি টাকা মূল্যের ওই বাংলো রাহার নামে লিখে দিলে সে হয়ে উঠবে বলিউডের কনিষ্ঠতম ধনী স্টার কিড। মাত্র দেড় বছরেই কয়েক শো কোটি টাকার মালকিন হবে রাহা কাপুর (Raha Kapoor)।একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, কাপুর পরিবারের ওই বাংলোর মূল্য ২৫০ কোটি টাকা। যা মুম্বইয়ে অবস্থিত বলিউড তারকাদের বাংলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় হতে চলেছে। শাহরুখ খানের 'মন্নত' (Mannat) এবং অমিতাভ বচ্চনের 'জলসা'র (Jalsa) সমপরিমাণ বাজারমূল্য কাপুরদের 'কৃষ্ণা রাজ' বাংলোর। গত তিন বছর ধরে বান্দ্রায় নিজেদের ওই বাংলোকে নতুন করে তৈরি করছেন তারকা দম্পতি। নির্মাণের কাজ প্রায় শেষের পথে। তা সম্পন্ন হলে মেয়ে রাহার (Raha Kapoor) নামে কৃষ্ণা রাজ বাংলোটি লিখে দেবেন রণবীর এবং আলিয়া। তবে এই বাংলোটি ছাড়াও আলিয়ার মুম্বই শহরে আরও চারটি ফ্ল্যাট রয়েছে। এ ছাড়াও লন্ডনে একটি বাড়ি রয়েছে অভিনেত্রীর।বলিউডের অন্দরে কানাঘুষো খবর, রণবীর এবং আলিয়া তাঁদের উপার্জিত অর্থের অনেকটা অংশ দিয়ে স্বপ্নের বাংলোটি তৈরি করছেন। মন্নত এবং জলসার সমমূল্যের ওই বাংলো রাহার (Raha Kapoor) নামে হয়ে গেলে সে হয়ে উঠবে বলিউড ইন্ডাস্ট্রির কনিষ্ঠতম ধনী তারকা সন্তান। তবে সূত্র আরও বলছে, রাহা একা নয়, তাঁর ঠাকুমা নীতু কাপুরও (Neetu Kapoor) 'কৃষ্ণা রাজ' বাংলোর সহ-মালিক হবেন। কারণ প্রয়াত অভিনেতা ঋষি কাপুর তাঁর সমস্ত সম্পত্তির অর্ধের লিখে গিয়েছেন স্ত্রী নীতু কাপুরের নামে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।