দু’বেলা ব্রাশ করেও দাঁতে হলুদ ছোপ পড়ছে? ৫ খাবার এড়িয়ে চললেই হবে মুশকিল আসান

26th February 2024 11:27 pm Country News
দু’বেলা ব্রাশ করেও দাঁতে হলুদ ছোপ পড়ছে? ৫ খাবার এড়িয়ে চললেই হবে মুশকিল আসান


মুক্তোর মতো ঝকঝকে দাঁত কে না চান? কিন্তু দাঁত সাদা রাখা মোটেই সহজ কাজ নয়। দাঁতের রং নষ্ট হওয়া সামগ্রিক স্বাস্থ্যেরও অবনতির লক্ষণ। দাঁতের রং নষ্ট হওয়ার অন্যতম কারণ অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস। তাই দুধসাদা দাঁত পেতে, বিশেষ কিছু খাবার এড়িয়ে চলাই ভাল।

১) চা-কফি: চা-কফিতে নষ্ট হয় দাঁতের রং। বিশেষ করে, নিয়মিত ‘ব্ল্যাক কফি’ ও লাল চা খেলে কালচে ও হলদে হয়ে যেতে পারে দাঁত। এই সমস্যা থেকে রেহাই পেতে পান করা যেতে পারে ‘গ্রিন টি’।

 

২) রেড ওয়াইন: রেড ওয়াইনে এমন কিছু অ্যাসিড থাকে, যা দাঁতের ক্ষয় ঘটায়, দাঁতে গর্ত তৈরি হয়। দাঁতের গর্তে ময়লা জমার কারণে জেল্লা চলে যায়।

৩) নরম পানীয়: নরম পানীয় দাঁতের সার্বিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে থাকা অতিরিক্ত চিনিতে যেমন দাঁতের ক্ষতি হয়, তেমনই এই ‘কার্বোনেটেড ওয়াটার’ দাঁতের এনামেলকেও নষ্ট করে।

৪) তামাক: যে কোনও ধরনের তামাকই দাঁতের পক্ষে ক্ষতিকর। নিয়মিত ধূমপান করলে দাঁতে রীতিমতো কালচে দাগ-ছোপ তৈরি হতে পারে।

 

৫) সয়া সস্: বিভিন্ন চাইনিজ় খাবারে বহুল পরিমাণে ব্যবহৃত হয় এই সস্। এই সস্‌টিও দাঁতের রং নষ্ট করতে পারে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।