বেসিনের কঠিন দাগ দূর করার সহজ কিছু উপায় দেখেনিন একনজরে

10th February 2024 7:48 pm Country News
বেসিনের কঠিন দাগ দূর করার সহজ কিছু উপায় দেখেনিন একনজরে


সারাদিনে সবচেয়ে বেশি ব্যবহার করা বেসিন। হাত মুখ ধুতে বা অন্যান্য কাজে সারাক্ষণই বেসিন ব্যবহার করছেন। অনেক সময় বেসিনে জল পড়ার কিংবা ময়লার দাগ পড়ে যায়। বিশেষ করে যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি পোহাতে হয়।দীর্ঘদিনের বেসিনে পড়ে যাওয়া দাগ দূর করা কিন্তু একেবারেই সহজ নয়।আর পরিষ্কার না করলে দেখতেও খারাপ লাগে। এজন্য শুরু থেকেই নিয়মিত বেসিন পরিষ্কার রাখুন। এতে করে আর কঠিন জলের দাগ এবং আয়রণ থেকে হওয়া দাগগুলো আর দীর্ঘস্থায়ী হবে না। তবে চলুন এসব দাগ দূর করার কিছু সহজ উপায় জেনে নেই-

> পোর্সেলিনের ওয়াশ বেসিন চকচকে রাখতে বেকিং সোডা, লেবুর রস আর কয়েক ফোঁটা বাসন ধোয়ার লিক্যুইড সাবান মিশিয়ে নিন। এবার মিশ্রণটি বেসিনে মাখিয়ে কিছুক্ষণ ওইভাবেই রেখে দিন। তারপর স্ক্রাবার দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন।

> স্বচ্ছ কাচের বেসিনে দাগ-ছোপ দূর করতে জল আর ভিনিগারের মিশ্রণ ব্যবহার করুন। পরিষ্কারের পর শুকনো কাপড় দিয়ে মুছে নিতে ভুলবেন না।

> সিরামিকের বেসিনে অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করবেন না। লিক্যুইড বা গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করুন। সিরামিকের বেসিনে অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করবেন না। লিক্যুইড বা গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করুন।

> বেসিনের পাইপ অনেক সময় ময়লা জমে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ড্রেনের মুখে নেট ব্যবহার করলে খুব দ্রুত ময়লা পরিষ্কার করা যায়।

> সিংক পরিষ্কার রাখতে লিক্যুইড বা গুঁড়া সাবান নিয়ে স্ক্রাবারের সাহায্যে তেল চিটচিটে এবং দাগযুক্ত জায়গা ভালোভাবে ঘষে পরিষ্কার করুন। স্যাভলন অথবা ডেটল দিয়ে চারপাশ মুছে জল দিয়ে ধুয়ে ফেলুন।

> সবসময় বেসিনের কল ভালোভাবে বন্ধ রাখুন, জল পড়ার দাগই একসময় স্থায়ী রূপ ধারণ করে। লিক্যুইড বা গুঁড়া সাবানের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে বেসিন পরিষ্কার করলে নিমেষে ঝকঝকে হয়ে ওঠে।

> বেসিনে ন্যাপথলিন ব্যবহার করুন, দুর্গন্ধ এড়ানো যায়। দিনের শেষে বেসিনের মধ্যে গরম জল ঢেলে দিলে পাইপের মধ্যে থাকা জীবাণু মরে যায়। মাঝেমধ্যে বেসিনে লবণ ছড়িয়ে রাখতে পারেন। এতেও জীবাণু প্রতিরোধ সম্ভব।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।