রান্না চেখে দেখতে গিয়ে বুঝলেন বেশি ঝাল হয়ে গিয়েছে? স্বাদ ফেরাতে ভরসা রাখুন অন্য ৫ ‌খাবারে

24th January 2024 11:40 am Country News
রান্না চেখে দেখতে গিয়ে বুঝলেন বেশি ঝাল হয়ে গিয়েছে? স্বাদ ফেরাতে ভরসা রাখুন অন্য ৫ ‌খাবারে


শরীরের কথা ভেবে রান্নায় তেল-মশলা-ঝাল দেওয়া একেবারেই বন্ধ করে দিয়েছেন অনেকে। তবে শীতকালে একটু মাখোমাখো রান্না না হলে ঠিক চলে না। একেবারে পাতলা জলের মতো ঝোল খেতে ভাল না লাগাই স্বাভাবিক। কনকনে শীতে একটু স্বাদ বদলাতে রান্নায় তেল, ঝাল দিতে ইচ্ছা করলে, নিজেকে না আটকানোই ভাল। তা হলে আবার স্বাদের সঙ্গে আপস করা হয়। তবে যদি কোন কারণে ঝাল-মশলা রান্নায় বেশি পড়ে যায়, তা হলেও ঘাবড়ানোর কিছু নেই। শুধু জেনে রাখুন রান্নার স্বাদ ফেরাতে কোন উপকরণগুলি ব্যবহার করবেন?

টক দই

 

ঝাল বেশি হয়ে গেলে চোখ বন্ধ করে রান্নায় কয়েক চামচ টক দই দিয়ে দিন। খাবার আরও সুস্বাদু হয়ে উঠবে। তা ছা়ড়া রান্নায় বেশি ঝাল হয়ে গিয়েছে বলে নয়, এমনিতেই টক দই দিলে যে কোনও পদ সুস্বাদু হয়ে ওঠে। ঝোলও ঘন হয়। আমিষ এবং নিরামিষ— দু’ধরনের পদেও যথেষ্ট মানানসই হল দই।

পালংশাক

 

রান্না চেখে দেখতে গিয়ে যদি বোঝেন অতিরিক্ত ঝাল হয়ে গিয়েছে, তা হলে ঘাবড়ানোর কিছু নেই। হেঁশেলে সব্জির ঝুড়িটা খুঁজে দেখুন সেখান পালংশাক খুঁজে পান কি না। যদি পেয়ে যায়, তা হলে দুটো পাতা ধুয়ে রান্নায় দিয়ে দিন। পালং খাবারের বাড়তি ঝাল শুষে নেবে।

 

কাজু বাদাম

 

রান্নায় মশলার পরিমাণ কমাতে কাজুবাদাম বেটে দিতে পারেন। তাতে ঝাল তো কমে যাবেই, সেই সঙ্গে রান্নায় একটা আলাদা স্বাদ আসবে। মাছ কিংবা মাংস, ঝোলও ঘন হবে। খেতেও ভাল লাগবে।

চিনি

 

চায়ে চিনি না খাওয়া খুব ভাল অভ্যাস। তবে রান্নায় লঙ্কার গুঁড়ো বেশি পড়ে গেলে একটু চিনি দিতে পারেন। তাতে শরীরের উপরে কোনও প্রভাব পড়বে না। অন্তত ঝাল খাবার খেয়ে চোখের জলে, নাকের জলে হতে হবে না।

 

টোম্যাটো

 

রান্নায় একটু বেশি ঝাল হয়ে গেলে ছোট ছোট করে টোম্যাটো কেটে দিয়ে দিন। টোম্যাটো দিলে রান্নায় একটা টক-মিষ্টি স্বাদ আসবে। রান্নার ঝাল ভাবও কেটে যাবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।