তেল চিটচিটে রান্নাঘরের টাইলস পরিষ্কারের সহজ উপায় একঝলক

17th January 2024 10:25 am Country News
তেল চিটচিটে রান্নাঘরের টাইলস পরিষ্কারের সহজ উপায় একঝলক


রান্নাঘর সবচেয়ে বেশি নোংরা হয়। বিশেষ করে উনুনর আশপাশের দেওয়াল বা টাইলস নিয়মিত রান্নার পর পরিষ্কার করা না হলে নোংরা জমে যায়। যা পরে পরিষ্কার করা বেশ কঠিন।তবে কয়েকটি উপায় মেনে আপনি কিন্তু খুব সহজেই পরিষ্কার করতে পারেন তেল চিটচিটে রান্নাঘরের টাইলস। সেক্ষেত্রে কী করণীয় চলুন তবে জেনে নেওয়া যাক->> রান্নাঘরের সিংক বা টাইলসে তেলের আস্তরণ পড়লে, ওই স্থানে লেবুর রস ছড়িয়ে কিছুক্ষণ স্থানটিতে বরফ ঘষে নিন। দেখবেন নোংরা পরিষ্কার হয়ে তেলচিটে ভাব চলে গেছে।এছাড়া জলের সঙ্গে ভিনেগার মিশিয়েও বরফ জমিয়ে সেটা দিয়েও সরাসরি পরিষ্কার করতে পারেন তেল চিটচিটে টাইলস।

>> ২ জলে ২ কাপ ভিনেগার মিশিয়ে ওই মিশ্রণ একটি স্প্রে বোতলে ভরে টাইলসে স্প্রে করে কিছুক্ষণ রেখে নি। তারপর সাবান জল দিয়ে ভালো করে পরিষ্কার করে টাইলস।

>> পরিষ্কারক হিসেবে ব্লিচ বেশ জনপ্রিয়। অনেকদিনের জমা তেল ও ময়লা পরিষ্কার করা বেশ কষ্টকর।সেক্ষেত্রে জলে সঙ্গে ব্লিচ মিশিয়ে টাইলসে ঘষলেই উঠে যাবে ময়লা। তারপর একটি কাপড় দিয়ে মুছে নিন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।