রুইমাছের পাতলা ঝোলের স্বাদের জন্য নয়, নিয়মিত কালোজিরে খেলে ৫ রোগ বশে থাকবে

16th January 2024 8:53 pm Country News
রুইমাছের পাতলা ঝোলের স্বাদের জন্য নয়, নিয়মিত কালোজিরে খেলে ৫ রোগ বশে থাকবে


ছুটির দিন সকালে লুচির সঙ্গে সাদা আলুর তরকারি কিংবা পেটরোগা বাঙালির পাতলা মাছের ঝোল— সবেতেই ফোড়ন কালোজিরে। তবে শুধু রান্নার স্বাদের জন্য নয়, এই মশলা চুলের জন্যেও ভাল। ঠান্ডা লাগলে, সর্দি-কাশিতে উপকার দেয় কালোজিরের তেল। পুষ্টিবিদেরা বলছেন, হেঁশেলে যত রকম মশলা থাকে, প্রতিটিরই কোনও না কোনও গুণ রয়েছে। নিয়মিত খেলে বহু রোগই ঠেকিয়ে দেওয়া যায়। কালোজিরের ব্যবহার নিয়ে অনেক কথাই বলা রয়েছে আয়ুর্বেদে।

নিয়মিত কালোজিরে খেলে তা শরীরের কোন কোন উপকারে লাগে?

 

১) ত্বক এবং চুলের জন্য

ভিটামিন এ, বি, সি এবং নিয়াসিন রয়েছে কালোজিরের মধ্যে। এই সমস্ত উপাদান ত্বক এবং চুলের জন্য ভাল। ত্বকের জেল্লা ধরে রাখা থেকে চুলের অকালপক্বতা রোধ করা— সবেতেই কাজ করে কালোজিরে।

 

২) মন ভাল করতে

 

মানসিক চাপ, উদ্বেগ নিয়ন্ত্রণ করতে দারুণ কাজ করে কালোজিরে। পুষ্টিবিদেরা বলছেন, খাবারে কালোজিরের ফোড়ন দেওয়ার চল শুধু স্বাদের জন্য নয়, মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্ব ভাল ভাবে সামলে দিতে পারে।

 

৩) ওজন ঝরাতে

 

রোগা হওয়ার জন্য যতই পরিশ্রম করুন না কেন, বিপাকহার উন্নত করতে না পারলে কোনও প্রভাব পড়বে না। এই কালোজিরে কিন্তু বিপাকহার ভাল করতে সাহায্য করে। অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতে পারে এই মশলা।

৪) শ্বাসকষ্টের সমস্যায়

 

সর্দি-কাশি, বুকে জমা কফ থেকে শ্বাসকষ্ট হলে তেলের মধ্যে কালোজিরে দিয়ে মালিশ করেন অনেকেই। নিয়মিত এই মশলা খেলে অ্যাজ়মা, ব্রঙ্কাইটিসের মতো রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে না বলে মনে করেন অনেকে।

 

৫) হজমশক্তি বাড়িয়ে তোলে

 

পেটফাঁপা, গ্যাস, অম্বলের মতো সমস্যা থেকে রেহাই পেতে রান্নায় কালোজিরে ব্যবহার করা যেতেই পারে। পরিপাকতন্ত্রের কাজ ভাল সুষ্ঠু ভাবে পরিচালনা করতে কালোজিরে খেতে হবে।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।