অফিস থেকেই পার্টিতে যাবেন? মেকআপ করার সময় না থাকলে ভরসা রাখতে পারেন ৩ প্যাকে

23rd December 2023 9:42 pm Country News
অফিস থেকেই পার্টিতে যাবেন? মেকআপ করার সময় না থাকলে ভরসা রাখতে পারেন ৩ প্যাকে


বিয়ের মরসুম আপাতত শেষ হলেও শীতে উৎসবের তো কমতি নেই। পার্টি, পিকনিক, বড়দিন— একের পর এক চলতেই থাকে। এদিকে অনন্ত ব্যস্ততা। পার্লারে যাওয়া তো দূর, নিজের দিকে আলাদা করে তাকানোরই সময় নেই। কিন্তু আনন্দ-অনুষ্ঠানে সাজগোজ করে না গেলে নিজেরই আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকে। এখন টানা কোনও ছুটিও নেই। ফলে অফিস থেকেই যেতে হচ্ছে সর্বত্র। সঙ্গে মেকআপ থাকলেও নিজেকে সাজানোর সময় থাকে না। তবে এত চিন্তা করার কিছু নয়। পার্লারে না গিয়ে, মেকআপ না করেও ঝলমল করবে ত্বক, যদি ভরসা রাখেন কয়েকটি ঘরোয়া টোটকায়।

১) ত্বক অতিরিক্ত তেলতেলে হলে ১ টেবিল চামচ কাঠবাদামের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ মূলতানি মাটি। সঙ্গে দুধ বা গোলাপ জল। এই মিশ্রণ মুখে মেখে রেখে দিন মিনিট দশেক। তার পর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। ত্বকে আলাদা জেল্লা আসবে।

 

২) ত্বকের যত্নে দু’টি উপকরণই সমান গুরুত্বপূর্ণ। ত্বক যদি তৈলাক্ত হয়ে থাকে, সে ক্ষেত্রে শীতকালে ত্বকের যত্নে বাড়তি সতর্কতা নেওয়া জরুরি। একটি পাত্রে আধ কাপ বেসন, এক চিমটে হলুদ এবং সামান্য দুধ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। স্নান করতে যাওয়ার আগে ত্বকে ভাল করে লাগিয়ে নিন। শুকিয়ে এলে ধুয়ে নিন। রোজ না হলেও সপ্তাহে অন্তত দু’তিন দিন এটি ব্যবহার করতে পারেন। উপকার পাবেন।

৩) এক চামচ দই, এক চামচ মধু ও এক চামচ গোলাপ জল দিয়ে একটি ফেসপ্যাক তৈরি করে নিন। রাতে এই প্যাক মুখে মেখে মিনিট পনেরো রাখুন। তার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন, ত্বক বেশ জেল্লাদার দেখাচ্ছে। সকালে উঠেও এই প্যাক মুখে লাগিয়ে নিতে পারেন।





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।