দিঘা মন্দারমণির হোটেল বুকিংয়ে সমস্যায় পড়েছেন? প্রতারণার হাত থেকে বাঁচার উপায় জানাল পুলিশ

18th December 2023 9:52 am Country News
দিঘা মন্দারমণির হোটেল বুকিংয়ে সমস্যায় পড়েছেন? প্রতারণার হাত থেকে বাঁচার উপায় জানাল পুলিশ


দোরগোড়ায় বড়দিন। তারপরই ইংরেজি নববর্ষ। আর বর্ষশেষের এই দিনগুলিতে পর্যটকদের ঢল নামে রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা, তাজপুর, মন্দারমণিতে। কিন্তু সাম্প্রতিককালে বাঙালির প্রিয় সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন বহু পর্যটক।তাই পর্যটকরা যাতে আগামী দিনে এমন সমস্যায় না পড়েন সেই ব্যাপারেই তত্‍পর হয়েছে প্রশাসন। ঘুরতে গিয়ে অনেকেই আগেভাগে হোটেল বুকিং করে রাখেন। সেক্ষেত্রেও দিঘা-মন্দারমণিতে প্রতারিত হতে হচ্ছে অনেককেই। জানা গিয়েছে, সম্প্রতি দিঘা সহ আশেপাশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে শীতের মরশুমে পর্যটকদের জন্য লোভনীয় 'অফার' উল্লেখ করে বিজ্ঞাপন দেওয়া হয়। আদতে সেই বিজ্ঞাপনের কিছু অংশেই লুকিয়ে বড় ফাঁদ। আর এই ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে পর্যটকরা লাখ লাখ টাকা খোয়াচ্ছেন। সেই কারণেই পূর্ব মেদিনীপুর জেলার তরফে বিশেষ সাইবার সচেতনার বিষয়ে প্রচার করা হবে।ইতিমধ্যে জেলা পুলিশ প্রশাসনের তরফে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। ওই বৈঠকে জেলার প্রশাসনিক কর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবয়াসী সমিতি, হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধরা উপস্থিত ছিলেন।ইতিমধ্যে জেলা পুলিশের অ্যাপ নতুন করে চালুর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সাইবার প্রতারণা প্রতিরোধের সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা নেওয়ার হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিঘায় পর্যটকদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। বড়দিনের আগে দিঘা-মন্দারমণি সহ আশেপাশের বিচে মাইক ও লিফলেটের মাধ্যমে পর্যটকদের সচেতন করা হবে।তবে শুধু সাইবার প্রতারণা নয়, সূত্রের খবর, দিঘার বিচে হকার সমস্যা নিয়েও ওই বৈঠকে আলোচনা হয়েছে। হকারদের কারণে সৌন্দর্যায়নের কাজ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ প্রশাসনের। অন্যদিকে, সৈকত শহরের অবৈধ নির্মাণ নিয়েও কঠোর প্রশাসন। ইতিমধ্যে দিঘা, মন্দারণি, তাজপুরে একধিক অবৈধ নির্মাণ চিহ্নিত করা হয়েছে। তাদের প্রয়োজনীয় কাগজপত্র পর্ষদে জমা দিতে বলা হয়েছে। 





Others News

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |

হাইব্রিড সোলার সেলের যুগান্তকারী সাফল্য |


বর্তমানে বিশ্বজুড়ে যখন শক্তির তীব্র সংকট এবং জ্বালানির দাম আকাশছোঁয়া, তখন বিজ্ঞান ও প্রযুক্তির জগৎ থেকে একটি অত্যন্ত আশাব্যঞ্জক খবর সামনে এসেছে। সৌর বিদ্যুতের ক্ষেত্রে বিজ্ঞানীরা এমন এক অসামান্য সাফল্য অর্জন করেছেন, যা আগামী দিনে পৃথিবীর শক্তির চাহিদা মেটানোর চিত্রটাই বদলে দিতে পারে।

যুগান্তকারী আবিষ্কারটি কী?

দশকের পর দশক ধরে আমরা যে সাধারণ 'সিলিকন' সোলার প্যানেল ব্যবহার করে আসছি, তার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা (efficiency) সাধারণত ২০% থেকে ২৪%-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি ট্যান্ডেম পেরভস্কাইট-সিলিকন (Tandem Perovskite-Silicon) নামক এক নতুন প্রযুক্তির সোলার সেল তৈরি করেছেন, যা সৌরশক্তিকে বিদ্যুতে রূপান্তর করার ক্ষেত্রে ৩৪%-এরও বেশি কার্যকারিতা দেখাতে সক্ষম হয়েছে। এটি সৌরবিদ্যুৎ প্রযুক্তির ইতিহাসে এক অবিশ্বাস্য লাফ।

কেন এটি এত গুরুত্বপূর্ণ?

এই নতুন প্রযুক্তির প্রভাব সুদূরপ্রসারী:

  • অল্প জায়গায় বেশি বিদ্যুৎ: এই প্যানেলগুলো আগের তুলনায় অনেক বেশি সৌরশক্তি শোষণ করতে পারে। ফলে, শহরাঞ্চলে যেখানে বাড়ির ছাদে জায়গা কম থাকে, সেখানে অল্প প্যানেল ব্যবহার করেই অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

  • পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন রোধ: জীবাশ্ম জ্বালানি (কয়লা, খনিজ তেল) পোড়ানোর ফলে যে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড পরিবেশে মেশে, এই প্রযুক্তি তার একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। এটি বিশ্ব উষ্ণায়ন (Global Warming) কমাতে সরাসরি সাহায্য করবে।

  • বৈদ্যুতিক যানবাহনের বিপ্লব: যেহেতু এই সেলগুলো ছোট জায়গায় বেশি শক্তি তৈরি করতে পারে, তাই আগামী দিনে বৈদ্যুতিক গাড়ির (EV) ছাদে এই ধরনের প্যানেল লাগিয়ে চলাকালীন অবস্থাতেই গাড়ি চার্জ করার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে।